শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

একনজরে নক আউট পর্বের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি

মোহাম্মদ খাইরুল আমিন 03 ডিসেম্বর 2022, 12:35 দুপুর 328 বার পঠিত
একনজরে নক আউট পর্বের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি

জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। শুক্রবার শেষ দিনে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরেছে ব্রাজিল। যদিও এদিন দ্বিতীয় সারির দল খেলিয়েছিলেন কোচ তিতে। কারণ তার দল আগেই পেয়েছিল দ্বিতীয় রাউন্ডের টিকেট!

ক্যামেরুন জিতলেও বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। আর হেরেও গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে এশিয়ার দল দক্ষিণ কোরিয়াকে পাচ্ছে তারা।

আজ শনিবার রাত থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। নক আউট পর্বের প্রথম দিনই নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এখন থেকে লড়াইয়ে যে দল হারবে সেই দলই বিদায় নেবে বিশ্বকাপ থেকে।

একনজরে দেখে নিন দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি:

তারিখ ম্যাচ সময় ভেন্যু

৩ ডিসেম্বর, শনিবার

নেদারল্যান্ডস : যুক্তরাষ্ট্র
রাত ৯টা
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান

আর্জেন্টিনা: অস্ট্রেলিয়া
রাত ১টা
আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান

৪ ডিসেম্বর, রোববার

ফ্রান্স : পোল্যান্ড
রাত ৯টা
আল থুমামা স্টেডিয়াম, দোহা

ইংল্যান্ড : সেনেগাল
রাত ১টা
আল বাইত স্টেডিয়াম, আল খোর

৫ ডিসেম্বর, সোমবার

জাপান : ক্রোয়েশিয়া
রাত ৯টা
আল জয়নাব স্টেডিয়াম, আল ওয়াকরা

ব্রাজিল : দক্ষিণ কোরিয়া
রাত ১টা
স্টেডিয়াম ৯৭৪, দোহা

৬ ডিসেম্বর, মঙ্গলবার

মরক্কো : স্পেন
রাত ৯টা
এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

পর্তুগাল: সুইজারল্যান্ড
রাত ১টা
লুসাইল স্টেডিয়াম, লুসাইল