মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

একজনের ফিতরা একাধিক গরীবের মধ্যে ভাগ করে দিলে কি ফিতরা আদায় হবে?

মাসিক আল- কাউসার • 20 এপ্রিল 2026, 04:58 দুপুর • 176 বার পঠিত
একজনের ফিতরা একাধিক গরীবের মধ্যে ভাগ করে দিলে কি ফিতরা আদায় হবে?

প্রশ্ন:আমাদের এলাকার মানুষের ধারণা এই যে, ফিতরা আদায়ের ক্ষেত্রে একজন গরীব লোককে পূর্ণ এক ফিতরা দিতে হয়। আর এক ফিতরা কয়েকজনকে ভাগ করে দিলে ফিতরা আদায় হয় না। এখন জানার বিষয় হল, তাদের এই ধারণা কি সঠিক? এবং এক্ষেত্রে শরীয়তের বিধান কী?

উত্তর:একটি ফিতরা একজন গরীবকে দেওয়া জরুরি নয়; বরং একাধিক ব্যক্তিকেও ভাগ করে দেওয়া জায়েয আছে। তবে উত্তম হল, একজনকে একটি ফিতরার কম না দেওয়া।

-বাদায়েউস সানায়ে ২/২০৮; আলবাহরুর রায়েক ২/২৫৫; আলমুহীতুল বুরহানী ৩/৩৮৭; আদ্দুররুল মুখতার ২/৩৬৭