দক্ষিণ জাপানে বন্যায় অন্তত ৫৩ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
08 জুলাই 2020, 05:37 বিকাল
•
376 বার পঠিত
জাপানে ভয়াবহ বন্যায় অন্তত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেকে নিখোঁজ ও আহত হয়েছেন। দক্ষিণ জাপানের কুমামোতোতে ভয়াবহ বন্যায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ জুলাই) দেশটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। অন্তত ১১টি জায়গায় নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। হিতোয়োশি ও আশিকিতাতে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এরই মধ্যে লাখো বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহু লোক জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন।
বন্যায় ডুবে যাওয়া একটি বৃদ্ধ নিবাস থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।