শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ধেয়ে আসছে কালবৈশাখী, আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন নিউজ পোর্টাল 22 এপ্রিল 2021, 02:24 দুপুর 227 বার পঠিত
ধেয়ে আসছে কালবৈশাখী, আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাজধানী ঢাকাসহ সারাদেশে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিন ধরে বয়ে যাওয়া দাবদাহ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের প্রায় সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।