ঢাকায় মাদক বিক্রি ও সেবনে ৫৭ জন গ্রেফতার
অনলাইন নিউজ পোর্টাল
•
28 আগস্ট 2021, 12:22 দুপুর
•
262 বার পঠিত
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়। আজ শনিবার ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।
গ্রেফতার ৫৭ জনের কাছ থেকে ২৬ হাজার ৮৬৫ পিস ইয়াবা, ১৩৯ দশমিক ৫ গ্রাম ৬২ পুরিয়া হেরোইন ও ২২ কেজি ২৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।