শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 14 ফেব্রুয়ারি 2023, 05:53 বিকাল 258 বার পঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে  এখনো কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত আরো ১০ জন রোগীর মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং সাতজন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে মোট ৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।  ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২১ জন রোগী ভর্তি রয়েছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৭৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। ঢাকায় ৩১৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৫৫ জন রয়েছেন।

একই সময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬২৯ জন। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ২৯৮ জন, ঢাকার বাইরে ৩৩১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আট জনের মৃত্যু হয়েছে।