শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে বাদুড়ের দেহে করোনার নতুন গোত্রের সন্ধান

অনলাইন নিউজ পোর্টাল 13 জুন 2021, 09:16 সকাল 634 বার পঠিত
চীনে বাদুড়ের দেহে করোনার নতুন গোত্রের সন্ধান

বাদুড়ের দেহে বেশ কয়েকটি নতুন গোত্রের করোনাভাইরাসের সন্ধান পেলেন চীনের গবেষকরা। বাদুড়ের দেহে মিলেছে এই ভাইরাস। দক্ষিণ-পশ্চিম চীনে বাদুড়ের দেহ থেকে এই ভাইরাস খুঁজে পেয়েছেন তারা। তাদের মধ্যে বেশ কিছু মানবদেহে সংক্রমণ ঘটায়।
সম্প্রতি জার্নাল সেল বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা বলেন, ‘বাদুড়ের ভিন্ন ভিন্ন প্রজাতি থেকে আমরা মোট ২৪টি নতুন করোনাভাইরাসের জিন শনাক্ত করেছি। এরমধ্যে, চারটি ছিল সার্স কোভ-২ এর মতো করোনাভাইরাস।’

শ্যানডং বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষকরা জানিয়েছেন, বেশ কিছু প্রজাতির বাদুড়ের দেহ থেকে ২৪ ধরনের নভেল করোনাভাইরাস সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৪টি আবার সার্স কোভ-২ জাতীয় করোনাভাইরাস।