বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
অনলাইন নিউজ পোর্টাল
•
02 অক্টোবর 2021, 06:26 বিকাল
•
261 বার পঠিত
আজ শনিবার ৩টা ৫৩ মিনিটে বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গণমাধ্যমকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
অফিসার লিমা খানম তিনি জানান, বিকেল ৩টা ৫৩ মিনিটে আগুনের খবরে তিনটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।