শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট আনেজের ১০ বছরের কারাদণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন 11 জুন 2022, 11:23 দুপুর 774 বার পঠিত
বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট আনেজের ১০ বছরের কারাদণ্ড

বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে শুক্রবার ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেওয়া হলো। খবর এএফপি’র।

খবরে বলা হয়, লাপেজ নগরীর প্রথম সেন্টেন্সিং কোর্ট ঘোষিত আদেশ অনুযায়ী, আনেজ নগরীর একটি মহিলা কারাগারে ১০ বছর সাজা ভোগ করবেন। তার বিচার শুরুর তিন মাস এবং তাকে আটকের ১৫ মাস পর এ রায় ঘোষণা করা হলো।