বিশ্বে একদিনে আক্রান্ত ৪ লাখ ৭৪ হাজার
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে চার লাখ ৭৪ হাজার মানুষ ।এছাড়া মারা গেছেন ৯ হাজার ১৭০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২০ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন। আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৮৩২ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৮৬ লাখ ৭০ হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ১০ হাজার ছাড়িয়েছে। নতুন ২৪ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৮৫ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।
একদিনে এক হাজার ৪২৫ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে চার লাখ ৮ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ২ কোটি ৪৬ লাখের বেশি সংক্রমিত।
রাশিয়ায় গত একদিনে মারা গেছে ৪৭১ জন। এ নিয়ে দেশটিতে ৬৬ হাজার ৩৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজারের বেশি। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৯১ হাজারে।