শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্পেশাল

বিশ্ববাজারে কমেছে সোনার দাম, আভাস নেই দেশে

অনলাইন নিউজ পোর্টাল 19 সেপ্টেম্বর 2021, 10:48 দুপুর 508 বার পঠিত
বিশ্ববাজারে কমেছে সোনার দাম, আভাস নেই দেশে

সপ্তাহজুড়ে বিশ্ববাজারে সোনার বড় দরপতন হয়েছে। এতে এক সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম ৩০ ডলারের বেশি কমেছে। ফলে টানা দুই সপ্তাহের দরপতনে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্সে কমেছে ৭০ ডলারের বেশি।

বিশ্ববাজারে সোনার দাম কমলেও দেশের বাজারে কমার কোনো আভাস দেখা যায়নি। তবে দরপতনের ধারা অব্যাহত থাকলে আগামি সোমবার দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।