শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আরব আমিরাত সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল 12 ডিসেম্বর 2021, 06:59 বিকাল 291 বার পঠিত
আরব আমিরাত সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেত।

১২ ডিসেম্বর তিনি সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তবে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে ইসরায়েল।

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ তাদের সম্পর্ক স্বাভাবিক করে এবং একে অপরের দেশে রাষ্ট্রদূত প্রেরণ করে। সম্প্রতি দুই দেশের নাগরিকদের জন্য অনঅ্যারাইভাল ভিসা সুবিধাও চালু করে দেশ দুটি।