আফ্রিকার চাদে জাতিগত সংঘাতে নিহত ২২
অনলাইন নিউজ পোর্টাল
•
28 নভেম্বর 2020, 05:17 বিকাল
•
968 বার পঠিত
আফ্রিকার দেশ চাদের দক্ষিণাঞ্চলে জাতিগত সহিংসতায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ কথা জানান।
সোম ও মঙ্গলবার কাব্বিয়া জেলায় স্থানীয় আদিবাসী কৃষকের সঙ্গে যাযাবর পশুপালকদের ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ওই এলাকা থেকে ৬৬ জনকে গ্রেফতার করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন করে প্রাণ হারান। আহত হন আরও ৩৪ জন। এছাড়া উভয়পক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
বছরের পর বছর ধরে শাদের স্থানীয় আদিবাসী কৃষক ও যাযাবর আরব পশুপালকদের মধ্যে উত্তেজনা চলে আসছে। মাঝে মাঝে তা মারাত্মক রূপ নেয়।