শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আবারও বন্ধ আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন

মোহাম্মদ খাইরুল আমিন 02 মার্চ 2025, 03:48 দুপুর 83 বার পঠিত
আবারও বন্ধ আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়ার উৎপাদন আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ১ মার্চ রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় কারখানাটিতে উৎপাদন বন্ধ ছিল। শ্রমিকদের আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু হলেও, ২৩ জানুয়ারি থেকে পুনরায় উৎপাদন শুরু হয়। কিন্তু ৩৮ দিনের মাথায় আবারও গ্যাস সংকট দেখা দেয়।

আশুগঞ্জ সার কারখানা প্রতিদিন সাড়ে ১১০০ টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম, তবে স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে প্রতিদিন ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। গ্যাস সরবরাহ হলেও কম চাপের কারণে উৎপাদন বিঘ্নিত হচ্ছিল বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক এ বি মাহমুদ বলেন, ‘গ্যাস ছাড়া সার উৎপাদন করা যায় না। ফলে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কবে নাগাদ উৎপাদন চালু হবে-তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।’ 

এ অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।ফলে রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।


বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপক জানায়, সরকারি সিদ্ধান্তে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং চলতি মৌসুমে গ্যাস সংযোগ দেওয়া হবে না।