শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

আবারো কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছে চীন ও ভারত

অনলাইন নিউজ পোর্টাল 03 আগস্ট 2020, 12:19 দুপুর 239 বার পঠিত
আবারো কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছে চীন ও ভারত

পূর্ব লাদাখ সীমান্তে চলমান উত্তেজনা নিরসনে ফের কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছে চীন ও ভারত। রবিবার স্থানীয় সময় সকাল ১১টায় চীনের চুশুল মলডো অংশে কর্নেল পদমর্যাদার এই বৈঠক শুরু হয়। গত মার্চ মাসের পর থেকে দু’দেশের মধ্যে এটি পঞ্চম সামরিক বৈঠক।

খবরে বলা হয়েছে, বদ্ধপরিকর উভয় দেশ। দ্বিপক্ষীয় এই বৈঠকে সীমান্ত রেখা থেকে নিরাপদ দূরত্বে সরে আসা বিষয়ে সমঝোতা হতে পারে।

তবে কর্নেল পদমর্যাদার এই বৈঠকের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে ভারতীয় সেনাবাহিনীতে। তাদের মতে, প্যাংগং লেকে এখনও চীনের সেনাবাহিনীর নজরদারি নৌকা চোখে পড়েছে।

লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনা কমানোর লক্ষ্যে দুই দেশের তরফ থেকেই সহমত হয়ে বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে অভিযোগ করা হয় যে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পুরোপুরি সেনা সরায়নি চীন। যদিও বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দুই দেশের পক্ষ থেকেই নিজেদের সেনাবাহিনীকে গালওয়ান উপত্যকা, হট স্প্রিংস এবং কনকা পাস ও পাংগং হ্রদ এই তিনটি জায়গা থেকে পুরোপুরি সরিয়ে নেয়া হয়েছে।

অবশ্য চীনা দাবির সঙ্গে সহমত পোষণ করেননি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে দুই দেশই সম্মতি দিলেও এখনো পুরোপুরি সেনা প্রত্যাহারের কাজ শেষ হয়নি।