৪৮ হাজার ৬৫৬ জন হাজি দেশে ফিরেছেন, মৃত্যু ১০৩
onp24
•
13 জুলাই 2023, 10:34 দুপুর
•
357 বার পঠিত
৪৮ হাজার ৬৫৬ জন হাজি সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। ৩ এয়ারলাইন্সের মোট ১২৭ টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৩ জন বাংলাদেশির। এরমধ্যে পুরুষের সংখ্যা ৭৮ জন এবং নারীর সংখ্যা ২৫ জন।
১২ জুলাই বুধবার রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানিয়েছেন।
বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে ৩ এয়ারলাইন্সের মোট ১২৭ টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি। ১২৭ টি ফ্লাইটের মধ্যে ৫০টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত, ৫২টি ফ্লাইট সৌদি এয়ারলাইন্স পরিচালিত এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৫টি।
উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ছিল গত ২ জুলাই এবং শেষ ফ্লাইট হবে আগামী ২ আগস্ট।