শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

২০ বছরের মধ্যে মালয়েশিয়ার অর্থনীতিতে রেকর্ড ধস

অনলাইন নিউজ পোর্টাল 14 আগস্ট 2020, 03:58 দুপুর 242 বার পঠিত
২০ বছরের মধ্যে মালয়েশিয়ার অর্থনীতিতে রেকর্ড ধস

করোনাভাইরাস মহামারির ধাক্কায় অনেক দেশের মতো বড় ধরনের ধাক্কা লেগেছে মালয়েশিয়ার অর্থনীতিতেও। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে গত কুড়ি বছরের মধ্যে সর্বোচ্চ ধস নেমেছে বলে শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে বলা হয়েছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে তথা এপ্রিল থেকে জুন পর্যন্ত আগের অর্থ বছরের ঠিক এই সময়ের তুলনায় মালয়েশিয়ার অর্থনীতি ১৭.১ শতাংশ সংকুচিত হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে উঠে এসেছে।

২০০৯ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দা ভাবের এই প্রথম অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দেখল মালয়েশিয়া। বিশ্ব মন্দার ১১ বছর আগে এশিয়ান অর্থনীতিকে অস্থিরতার সময় এর চেয়ে বেশি সংকুচিত হয়েছিল এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশটির অর্থনীতি। চলমান মহামারির কারণে মালয়েশিয়ার অর্থনীতি আগের বছরের তুলনায় ১০.৯ শতাংশ সংকুচিত হতে পারে। কিন্তু বাস্তবে মন্দাটা আরও বেশি হচ্ছে।

মালয়েশিয়ার অর্থনীতি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের ওপরই বহুলাংশে নির্ভরশীল। দেশটির অর্থনীতিকে সবচেয়ে বড় অবদান পাম ওয়েল, অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি।