শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

২ হাজার ছাড়াল দৈনিক শনাক্ত, মৃত্যু দুজনার

মোহাম্মদ খাইরুল আমিন 27 জুন 2022, 06:19 বিকাল 581 বার পঠিত
২ হাজার ছাড়াল দৈনিক শনাক্ত, মৃত্যু দুজনার

১৮ সপ্তাহ পর ফের করোনাভাইরাসে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ২ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২,১০১ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুইজন। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিযমিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সারাদেশে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হযেছে। এর মধ্যে ২ হাজার ১০১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। 

এত বেশি রোগী অনেক দিন পর পাওয়া গেল। এর চেয়ে বেশি রোগী শেষবার পাওয়া গিয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি। সেদিন স্বাস্থ্য অধিদপ্তর ২ হাজার ১৫০ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ।

নতুনদের নিয়ে দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪। এর মধ্যে ২৯ হাজার ১৪২ জন মারা গেছেন। 

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৯ জন। এ নিয়ে ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন সেরে উঠলেন।