রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মোহাম্মদ খাইরুল আমিন • 18 অক্টোবর 2026, 11:11 দুপুর • 4 বার পঠিত
২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডাকা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব-পশ্চিম) বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করেন।

এর আগে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি সরকারকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি। আমরা একটু অপেক্ষা করি।

ওনাদের জবাবটা জানি, তারপরে আমরা পরিষ্কারভাবে বলতে পারব।তিনি আরও বলেন, মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে আমাদের যা যা জানার দরকার, সবকিছুই আমরা জানতে চেয়েছি।

এখন ওনাদের উত্তর আসুক, তারপরে আবার জিজ্ঞেস করলে আমি বলতে পারব।