১৫ জুন থেকে তিন সপ্তাহ সব কোচিং সেন্টার বন্ধ
মোহাম্মদ খাইরুল আমিন
•
12 জুন 2022, 12:39 দুপুর
•
686 বার পঠিত
আগামী ১৯ জুন শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষার জন্য ১৫ জুন থেকে পরের তিন সপ্তাহ দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। তার মানে ৭ জুলাই পর্যন্ত সবধরনের কোচিং বন্ধ থাকবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ রোববার এই তথ্য জানান।
তিনি শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন।
দীপু মনি বলেন, এ বছর এসএসসি-সমমান পরীক্ষা ১৯ জুন এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ জুলাই পর্যন্ত। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। এই সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড।